না , না গো না ,
কোরো না ভাবনা –
যদি বা নিশি যায় যাব না , যাব না
না , না গো না ,
কোরো না ভাবনা ।
যখনি চলে যাই আসিব বলে যাই ,
গো যখনি চলে যাই আসিব বলে যাই
আলোছায়ার পথে করি আনাগোনা
না , না গো না ,
কোরো না ভাবনা ।
দোলাতে দোলে মন মিলনে বিরহে ।
বারে বারেই জানি তুমি তো চির হে
আমার তুমি তো চির হে
ক্ষণিক আড়ালে বারেক দাঁড়ালে
গো ক্ষণিক আড়ালে বারেক দাঁড়ালে
মরি ভয়ে ভয়ে পাব কি পাব না ।।
না , না গো না ,
কোরো না ভাবনা –
যদি বা নিশি যায় যাব না , যাব না
না , না গো না ,
কোরো না ভাবনা ।
-------------------------------------
ডাউনলোড লিংক
শুনুন
No comments:
Post a Comment